ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজারহাটে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অটোরিকশা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করেছে। সোমবার(২৩জুন) গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গরুর বাছুর নিয়ে যাওয়ার কথা বলে রংপুর থেকে আজিম উদ্দিনের অটোরিক্সা ভাড়া করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় নিয়ে আসে চোরচক্রের এক সদস্য। এলাকায় নিয়ে এসে ফ্লিমি স্টাইলে অটোচালক আজিম উদ্দিনের মোবাইল কৌশলে হাতিয়ে নিয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সঙ্গীয় সদস্যরা মিলে অটোরিক্সাটি নিয়ে সটকে পড়ে। এঘটনায় অটোচালক আজিম উদ্দিন তার অটোরিক্স না পেয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে।

থানার পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আজম আলী নামের অটোরিক্সা চোরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩জুন) রাত ২টায় রাজারহাট থানা পুলিশ চোরাই অটোরিক্সাসহ চোরাই মালামাল উদ্ধার করে। এসময় চোরচক্রের অপর সদস্য সাহানুর রহমান ও মহসিন আলী সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজম আলী(৩৩) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের আজিজুল হকের ছেলে। সাহানুর রহমান চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং মহসিন আলী
সবুজ একই ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামের আ: মতিনের ছেলে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই অটোরিক্সাসহ মালামাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৪জুন) দুপুরে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইএনবিিএম আ/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৩:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫