ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার হলিদাগাছী এলাকায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী (৩৫)।

সোমবার (২০ এপ্রিল) রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে একই এলাকার সোহাগ (২৫) নামের এক যুবকের মত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেল গেটে পৌঁছালে অজ্ঞাতনামা এক নারী ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ওই নারীর শরীর থেকে দুটি বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় লোকজন মেয়েটিকে চেনার চেষ্টা করলেও কেউ তার নামপরিচয় জানাতে পারেনি।
তবে স্থানীয়দের ধারণা, ওই নারী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, সোমবার রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় রাতে ট্রেনে কাটা পড়ে সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি কালাবিপাড়া গ্রামের জুলুম প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

আপডেট সময় ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬