ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

রাজবাড়ীতে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার সকালে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে ভ্যানচালক হাসিবের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে।

অন্যদিকে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নে বাবার বাড়ি থেকে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেনি। পরে নিখোঁজ হাসিবের বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ সেই ডায়েরির তদন্তের সূত্র ধরেই বুধবার সকাল সাতটার দিকে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাসিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

অন্যদিকে জমির একটি দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদার বাবার বাড়িতে গিয়ে ইট দিয়ে তাকে আঘাত করেন স্বামী আব্দুল। ইটের আঘাতেই রাশিদার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় রাশিদার স্বামী পলাতক রয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। দু’টি ঘটনা নিয়েই পুলিশ কাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

রাজবাড়ীতে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩