ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

রাজধানীতে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার

আইএনবি ডেস্ক: রাজধানীর মুগদায় আজ রোববার বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে মাথাবিহীন পুরুষের আলাদা করে পলিথিনে মোড়ানো সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান। তিনি বলেন, বিকেলে মান্ডা আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে আলাদা করে পলিথিনে মোড়ানো অর্ধগলিত মানবদেহের মাথাবিহীন সাতটি খন্ডিত অংশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধারনা করা হচ্ছে, মৃত ওই ব্যক্তিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে, হাত-পাসহ শরীরের সাত টুকরো করে ওই এলাকায় ফেলে রেখে গেছে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

রাজধানীতে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬