ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি:রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বুধবার রাত সাড়ে দশটার দিকে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক।

তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদর হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত। এই নিয়ে প্রতিবাদ করায় আকরাম হোসেনের বাড়িতে গিয়ে ওই যুবকরা হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে গতকাল রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে পিটিয়ে আহত করে ওই বখাটেরা।

ওই এলাকার নান্টু, বিশাল, রতনসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন বলেন, গতকাল রাতে বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনারের পাশে উভয়পক্ষের মারামারিতে আহত হন আকরাম হোসেন। পরে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫