ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

সংগৃহীত ছবি

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসির ভক্তদের তালিকায় বয়স যেন কোনো বাধা নয়। শিশু থেকে প্রবীণ—সব বয়সি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই ভালোবাসারই অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ১০০ বছর বয়সি পউলিনে কানা, যিনি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে।

সাদা চুল, আর্জেন্টিনার জার্সি আর হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে বসে থাকা পউলিনের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।

তবে পউলিনে কানা শুধু মেসির ভক্ত হিসেবেই পরিচিত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামেও বেশ জনপ্রিয়। নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত মজার ভিডিও তৈরি করেন তিনি। তার নাম রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি, আর ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে বিপুল জনপ্রিয়তা।

মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। এর আগেও ইন্টার মিয়ামির একটি ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে। সে সময় তিনি হাতে একটি পোস্টার নিয়ে উপস্থিত হয়েছিলেন, যেখানে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

শুধু শতবর্ষী ভক্তই নন, মেসির জনপ্রিয়তা ছড়িয়ে আছে নতুন প্রজন্মের মাঝেও। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে উঁচু করে ধরে থাকতে দেখা যায়, যার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মেসি। যদিও শুরুতে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, পরে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন। প্রথম গোলটি আসে ম্যাচের ৩৮তম মিনিটে, আর দ্বিতীয় গোলটি করেন শেষ মুহূর্তে। এই দুই গোলের সুবাদে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেন তিনি। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

মেসির রেকর্ডগড়া রাতে যেমন মাঠে উজ্জ্বল ছিল তার পারফরম্যান্স, তেমনি গ্যালারিতেও নজর কেড়েছেন তার শতবর্ষী ভক্ত পউলিনে কানা এবং আর্জেন্টিনার জার্সি পরিহিত একটি শিশু।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

আপডেট সময় ০৬:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬