ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

মিডিয়ায় কম আসি, কারণ এখন আমার অনেক কাজ করতে হবে : আসিফ নজরুল

আইএনবি ডেস্ক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‌‘আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কী কেউ কেউ আজগুবি কথা বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই। প্রশ্নই আসে না।’

আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটাকে ভ্রান্ত করা এবং জনগণের মধ্যে অহেতুক প্রশ্ন ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক মিডিয়ায় কম আসি। কারণ, আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টক-শোর মানুষ না। এখন আমাকে কাজ করতে হবে। কাজে বেশি মনোযোগ দিতে হবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদের আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে এইগুলো করেন। তা নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে। এগুলো করা উচিত না।’

তিনি বলেন, ‘বরং রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো। মানুষের চরিত্র হনন করা। এটা ঠিক না। আশা করি আপনাদের ভুল বোঝার অবসান ঘটবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

মিডিয়ায় কম আসি, কারণ এখন আমার অনেক কাজ করতে হবে : আসিফ নজরুল

আপডেট সময় ০২:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪