ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

মাদারীপুরে র‍্যাবের হাতে মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে র‍্যাবের যৌথ অভিযানে কাওছার খলিফা (২৭) নামে মানবপাচার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও সিপিসি-১, পটুয়াখালী।

যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলার সদর উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাওছার মাদারীপুর সদরের বাংলাবাজার মাদ্রা এলাকার মাজেদ খলিফার ছেলে।

বুধবার (৫ মার্চ) সকালে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা মাদারীপুরের নাজিম উদ্দিনের ছেলে রাকিবকে (২৪) উচ্চ বেতনে ইতালি পাঠিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দেবে বলে প্রলোভন দেখায়। পরে নগদ মোটা অংকের টাকার বিনিময়ে রাকিবকে লিবিয়া পাঠায়। লিবিয়া যাওয়ার পর রাকিবকে জিম্মি করে দালালচক্র। পরে আরও টাকার জন্য মারধর করতে থাকে। নির্যাতনের কারণে রাকিব অসুস্থ হয়ে পড়লে দালাল চক্র তাকে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজন রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মৃত্যুবরণ করে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা দায়ের হলে গোয়েন্দা নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিসি-১, পটুয়াখালী কোম্পানির একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে কাওছার খলিফাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

মাদারীপুরে র‍্যাবের হাতে মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫