ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারত থেকে এলো আরও ১০০ টন চাল

পঞ্চগড় প্রতিনিধি: ভারত থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবার বাংলাদেশে আমদানি করা হয়েছে ১০০ মেট্রিক টন আতপ চাল।

এর আগে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাতে নতুন করে চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। এর আগে একই দিন দুপুরে বন্দরটি দিয়ে আমদানি করা হয় চালগুলো।

জানা গেছে, বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে সড়কপথে আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ বন্দরটি দিয়ে সব থেকে বেশি আমদানি করা হয় পাথর।

পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান বলেন, গাড়ি সল্পতা থাকায় আমদানি করা ১০০ মেট্রিক টন আতপ চালের মধ্যে রোববার ৭০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ৩০ মেট্রিক টন চালও আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভারত থেকে এলো আরও ১০০ টন চাল

আপডেট সময় ০৫:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪