ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভারতে সরকার পতনের পর বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ার তথ্য সঠিক নয়

আইএনি ডেস্ক:শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বলা হয়েছে, ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে এক হাজার ৩৯৩ বাংলাদেশিকে আটক করা হয়। তবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এ ধরনের এক হাজার ১৪৪ জনকে আটক করা হয়েছিল।

চলতি বছর বাংলাদেশে সীমান্ত থেকে মোট তিন হাজার ৯০৭ জনকে আটক করেছে বিএসএফ। এর মধ্যে বাংলাদেশ-ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে।

অন্যদিকে ২০২৩ সালে সীমান্ত থেকে মোট পাঁচ হাজার ৯৫ জনকে আটক করেছিল দেশটির সীমান্ত রক্ষী বাহিনী। যার মধ্যে তিন হাজার ১৩৭ জনই ছিল বাংলাদেশি।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অর্থাৎ ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি। বরং শেখ হাসিনার সময়ও এই সংখ্যাক মানুষ এভাবে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করতো।

২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে সীমান্তে আটককৃত বাংলাদেশির সংখ্যা ছিল যথাক্রমে দুই হাজার ৯৯৫, দুই হাজার ৪৮০, তিন হাজার ২৯৫, দুই হাজার ৪৫১ ও তিন হাজার ৭৪ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ভারতে সরকার পতনের পর বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ার তথ্য সঠিক নয়

আপডেট সময় ১০:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪