ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি

আইএনবি ডেস্ক:ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম চালু করেছে।

বুধবার (১ জুলাই) থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় নির্ধারণ করে দেবে।

আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার নতুন পদ্ধতি চালু হচ্ছে।

প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণক্ষমতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হবে। ফলে বুকিংয়ের সময় আলাদাভাবে সময় নির্বাচন করার প্রয়োজন হবে না।

ভিসা আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে, নির্ধারিত সময় মেনে উপস্থিত হলে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও দ্রুত সম্পন্ন হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় ০৮:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬