ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মব করে বিজিবির থেকে চোরাইপণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে বিজিবির কাছ থেকে চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি ছাড়িয়ে নিয়েছে চোরাকারবারিরা। এসময় বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চোরাইপণ্য এনে নয়নপুর বাজারে গুদামে রাখে চোরাকারবারিরা। পরে সুযোগ বুঝে গাড়িতে করে চোরাইপণ্য বিভিন্ন স্থানে পাচার করা হয়।

বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাইপণ্য পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে পিকআপটিকে জব্দ করে। এসময় চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে পিকআপটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে।

একপর্যায়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেখানে আরও লোকজন জড়ো হয়ে মব সৃষ্টির চেষ্টা করে চোরাকারবারিরা। পরে পরিস্থিতি সামাল দিতে জব্দকৃত গাড়ি ছাড়তে বাধ্য হয় বিজিবি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিুল ইসলাম বলেন, চোরকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি তদন্তসাপেক্ষে চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মব করে বিজিবির থেকে চোরাইপণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা

আপডেট সময় ০১:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬