ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মন্তব্য করে বলেছেন, ব্যাটারিচালিত রিকশা রাজধানী থেকে উঠিয়ে দেওয়া শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একার পক্ষে সম্ভব নয় । তিনি বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে শুধু পুলিশের পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয়। এ বিষয়ে সমন্বিতভাবে কাজ চলছে।

তিনি জানান, রাজধানীর ১৮টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা হচ্ছে। পরে যানবাহনের মালিকের নামে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরা চালুর পর ট্রাফিক সিগন্যালে আইন মানার প্রবণতা বেড়েছে। আগে সিগন্যালে যানবাহন থামাতে ট্রাফিক সদস্যদের হিমশিম খেতে হলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার

আপডেট সময় ০৪:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬