ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা
চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় চাঁদা দাবিকে ঘিরে বিএনপির ওই দুই নেতাকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠার পর স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক সব পদ স্থগিত করেছে দলটি।

মঙ্গলবার (১৬ জুন) চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা ও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মোল্লার পদ স্থগিত করে ইউনিয়ন বিএনপি।

এর আগে গত সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় চাঁদা দাবিকে ঘিরে বিএনপির ওই দুই নেতাকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন (স্বপন) ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত নোটিশে বিএনপির সব কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দুই নেতাকে।

পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সব নেতাকর্মীকে যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান জাকির মোল্লা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে বালু ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করেন।

বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা চলছিল।
সোমবার রাত ৮টার দিকে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যেতে বলেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল লোক তাদের ঘিরে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উত্তেজিত লোকজন জাকির মোল্লা ও তার সহযোগীকে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এক পর্যায়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর বিএনপির ওই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয়।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান জাকির মোল্লা বলেন, আমি কোনো চাঁদা দাবি করিনি। বালু ব্যবসা নিয়ে একসঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো চাঁদাবাজি কিংবা চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় চাঁদা দাবিকে ঘিরে বিএনপির ওই দুই নেতাকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত

আপডেট সময় ০৪:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬