ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক

নওগাঁ প্রতিনিধি:বোরকা ও নেকাব পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। তবে পর মুহূর্তেই ঘটনাস্থলে থাকা জনগণের তোপের মুখে সেখান থেকে তাকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে নওগাঁর পত্নীতলায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বোরকা ও নেকাব পরে এক ব্যক্তি এগিয়ে হেটে একটি মোটরসাইকেলে ওঠে। এসময় তার চারপাশে থাকা লোকজন তাকে ঘিরে বিদ্রুপ মন্তব্য করছে। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বোরকা পরিহিত ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। হঠাৎ করে বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেসার্স মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি হোসেন।

অভি হোসেন জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এই কাজ করেছেন। পরে ফিলিং স্টেশনে থাকা মানুষজন তাকে ধরে ফেলেন। পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

পত্মীতলা থানার ওসি নিয়ামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। দ্রুত সবকিছু ঘটে গেছে। তাই এ বিষয়ে তাৎক্ষণিক জানতে পারিনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা যেন আর না ঘটে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক

আপডেট সময় ১০:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬