ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড

আইএনবি ডেস্ক: সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা: আব্দুর রাজ্জাক রিয়াদ. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন।

রোববার (২৭ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন।

১৭ জুলাই সকাল ১০টায়, গুলশান ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ ও কাজী গৌরব অপু। তারা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। দাবি মেনে না নেওয়ায় বাদী সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

চাপে পড়ে তিনি নগদ ১০ লাখ টাকা দেন। এরপর ১৯ জুলাই রাতে ও ২৬ জুলাই বিকেলে পুনরায় বাদীর বাসায় গিয়ে হুমকি দেন আসামিরা এবং দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার পর গুলশান থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেফতার করে। এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড

আপডেট সময় ১২:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫