আইএনবি ডেস্ক:দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হতে পারে ।
গতকাল সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সম্পত্তি ক্রোকের নির্দেশের পর বেনজীরের বিষয়ে আর কি পদক্ষেপ নেবে দুদক- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, প্রয়োজন মনে করলে আদালতে বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। এর আগে রবিবার বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা আরও ১১৫টি দলিলে ৯১ একর সম্পদ এবং ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা মালিকানা শেয়ার, বিও অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজ করার নির্দেশ দেন আদালত। এরও আগে বৃহস্পতিবার গোপালগঞ্জ ও কক্সবাজারে ৮৩টি দলিলে থাকা সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। পাশাপাশি ২৭টি ব্যাংক অ্যাকাউন্টসহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেদিনের আদেশে। The 1xBet App turns your Android into a financial hub for betting. After the initial 1xbet apps APK Download, users can deposit and withdraw using dozens of methods, including crypto and e-wallets. The 1xBet Login process leads to a transparent transaction history. For newcomers, 1xBet Registration requires setting a currency (EUR, USD, etc.). The 1xBet Bonus funds are kept separate from the main balance, clearly displayed in the interface. The 1xBet Mobile App also allows setting deposit limits directly from the "Safety" tab, promoting responsible gaming alongside the welcome offer.
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 






















