ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

আইএনবি ডেস্ক:শহীদ বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে ।

আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামতে শুরু করে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিতে দিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনগুলোও আসছে শ্রদ্ধা জানাতে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরো অনেকে।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

আপডেট সময় ০৫:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪