ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

 বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বুধবার ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহম্মেদ জানান, কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলায়মানকে।

পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

 বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৮:৪৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪