ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

আইএনবি ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩০৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

সোমবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা। এখানে বাতাসের একিউআই স্কোর ৫২১। এরপরেই রয়েছে বেচারাম দেউড়ি (৪৭৩), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৪২৯), গুলশান ২-এর রব ভবন এলাকা (৪২৬), গুলশান লেক পার্ক এলাকা (৪১৯), সাভারের হেমায়েতপুর (৩৪৪), পশ্চিম নাখালপাড়া (৩০৫)। তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৯৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৮৯), পেয়ারাবাগ রেললাইন এলাকায় (২৮৭) বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সোমবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো। ২১১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৮০), চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৭৯), পঞ্চম স্থানে রয়েছে (১৬৮)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

আপডেট সময় ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪