ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি:খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তির দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত আক্তার হোসেন নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর একটি হোটেলের কর্মচারী।

এ ঘটনার পর আক্তার হোসেনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আক্তার হোসেন জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু তাকে ডেকে দারোগার ভিটানামক স্থানে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

খুমেক হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত। সকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দারোগার ভিটা এলাকার আলী নগর নামের একটি বিলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কব্জি কুপিয়ে জখম করে। কী কারণে তার হাতের রগ কেটে দেওয়া হয়েছে- সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাতের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫