ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

বাজিতপুরের সাবেক মেয়র আশরাফের নামে দুদকের মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের নামে সম্পদের তথ্য গোপন করায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল।

মামলায় তিন কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়াসহ পাঁচ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগও আনা হয়।

কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সালাহ উদ্দিন এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফ ২০১২-২০১৩ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর রিটার্নে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও মেয়র হিসেবে পাওয়া সম্মানী ও বিগত দিনের সঞ্চয়সহ মোট ২ কোটি ৭ লাখ ২৬ হাজার ১০০ টাকা আয় এবং পারিবারিক ও অন্যান্য খাতে মোট ৬০ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা ব্যয় দেখিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী ফরম মূলে সম্পদ বিবরণী দাখিলের একদিন আগে তার বড় ভাই সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের কাছ থেকে জনতা ব্যাংক রমনা কর্পোরেট শাখার চলতি হিসাবের মাধ্যমে কিশোরগঞ্জ মাধ্যমে ৫০ লাখ টাকা ঋণ নেন।

উল্লিখিত ঋণ বাদে তার নিট সম্পদের মূল্য ৭ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। এক্ষেত্রে আসামি আনোয়ার হোসেন আশরাফ ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার সম্পদের বিপরিতে বৈধ আয়ের কোনো উৎস পাওয়া যায়নি।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল।

আসামি আনোয়ার হোসেন আশরাফ কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছোট ভাই।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

বাজিতপুরের সাবেক মেয়র আশরাফের নামে দুদকের মামলা

আপডেট সময় ০৯:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪