ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

বাগেরহাটে বৃদ্ধকে হাতের রগ কেটে হত্যা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার রাজৈর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আ. হানিফ হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে হাতের কবজি ও রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহতের প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আ. হানিফের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে হানিফ বিরোধপূর্ণ জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই ছেলে হানিফকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নওশিন বলেন, হাড়সহ হাতের কবজি কাটা গুরুতর এবং রক্তক্ষরণ অবস্থায় হানিফ নিজে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, আহত ব্যক্তির সঙ্গে কেউ হাসপাতালে আসেনি। আহত ব্যক্তিকে দ্রুত সময়ে খুলনা মেডিকেলে না পাঠানোয় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই হানিফ মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের কবজি হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে হানিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

বাগেরহাটে বৃদ্ধকে হাতের রগ কেটে হত্যা

আপডেট সময় ০৫:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬