ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

বনশ্রীর ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

আইএনবি ডেস্ক: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি (১৭) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ এল ব্লকের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহত নিলি ওই এলাকায় অবস্থিত রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়তো। তার বাবার নাম সজিব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী। গ্রামের বাড়ি হবিগঞ্জর লাখাই থানা এলাকায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহের গলা কাটা রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

বনশ্রীর ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

আপডেট সময় ০৬:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬