ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

বদলে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নাম

টাঙ্গাইল প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নাম পরিবর্তন করে কী নাম দেওয়া হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।

ইতোমধ্যেই রেল সেতুটির ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই রেলসেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এই রেলসেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়। শুরুতে ১০ কিলোমিটার এবং পরবর্তীতে ৪০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করে এই দীর্ঘতম এই সেতু দিয়ে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নাম পরিবর্তনের বিষয়ে প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, এই সেতুটির নাম সরকারের দেওয়া। এখন নতুন সরকার এসেছে। এখন সরকার যদি মনে করে এটির নাম পরিবর্তন করবে, তাহলে এটা সরকারের বিষয়। এ বিষয়ে তারা কোনো অফিসিয়ালপত্র এখনো পাননি। তবে এটা ঠিক যে সেতুটির নাম পরিবর্তন হচ্ছে।

প্রকল্প সূত্র জানায়, ২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। তখন এর ব্যয় ধরা হয় ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকায়। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে। এ প্রকল্পের জন্য নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুটির অনুমোদন দেওয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

বদলে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নাম

আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪