ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪ নং সীমান্ত পিলার সংলগ্ন নম্বর পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রাম থেকে তরকারি কিনে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫