ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৫

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাইয়ের লাবু খানের ছেলে হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত-দুর্জন মোল্লার ছেলে আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত-মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম (৪২), টঙ্গাবাড়ী এলাকার জাহিদুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (২৮), এবং পবনারটেক এলাকার মৃত-সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।

পুলিশ জানায়, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে একটি চক্র বিভিন্নভাবে শ্রমিকদের উস্কানি দেয়। তারা আন্দোলনরত শ্রমিকদের দিয়ে বিভিন্ন গার্মেন্টস ভাঙচুর করে ও রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি সাধন করে। এসব উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের আইনের আওতায় আনার জন্য আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর চলমান অভিযানে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলেও জানায় পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৫

আপডেট সময় ১০:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪