ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার ছায়ানটে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল উৎসব ‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’ বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কত? তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-বোটসহ ৫২ জনকে আটক করলো নৌবাহিনী ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকায় ডিলের’ অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা মমতার ‘বিস্ফোরক মন্তব্যে’ উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি জেল থেকে বাড়িতে ফিরেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলেন আইভী

পেট্রলে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি, ২ হাজার লিটার জ্বালানি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে মোট ২ হাজার ১২৫ লিটার তেল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পেট্রলের সঙ্গে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি করা হচ্ছিল বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) মধ্যরাতে জুড়ী উপজেলার সমাই বাজারের ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তেল মজুতের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৫০ গ্রাম সিঁদুর জব্দ করা হয়, যা পেট্রলের রঙ পরিবর্তন করে নকল অকটেন তৈরির কাজে ব্যবহৃত হতো। অবৈধ মজুত ও জালিয়াতির দায়ে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে জুড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

একই সময়ে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারের ‘নাফিজ ভ্যারাইটিজ স্টোর’-এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দোকানটি থেকে ৭২৫ লিটার অবৈধ মজুত ডিজেল জব্দ করা হয়।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ তেল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ‘অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।’

জুড়ীর ইউএনও (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার জানান, ‘অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ও জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আইএনবি/বিভূঁইয়া

Tag :

সম্পাদকঃ ব্যারিস্টার জাকির আহাম্মদ
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ
১৪, কাকরাইল রোড (৫ম তলা)
শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭।
• মোবাইল: ০১৮১৭ ০৬২৩৪৪,
০১৭১২৩৫৭১৫৪
মেইলঃ inbnews2010@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিরোনাম: ইতালিতে পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা জোছনা গ্রেফতার

পেট্রলে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি, ২ হাজার লিটার জ্বালানি উদ্ধার

Update Time : ০৬:৪৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬