ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

পাকিস্তানে গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তান, হাঙ্গু এবং লাক্কি মারওয়াত জেলায় গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। খবর ডনের।

দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা আসিফ বাহাদুর জানিয়েছেন যে ওয়ানা পুলিশ লাইন থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন মুহারির ইমরান ওয়াজির।

তিনি আজম ওয়ারসাকের তোরা গোলা এলাকার কাছে সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকার হন।

তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, মঙ্গলবার দারওয়াজাই পালোসা রোডে মোটরসাইকেলে আরোহী অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় হাঙ্গু জেলা নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা নিহত হন। নিহত ওই কর্মকর্তার নাম মকবুল আকবর।

তিনি চরসাদ্দা জেলার বাসিন্দা। পরে, হাঙ্গু পুলিশ লাইনে তার জানাজা সম্পন্ন হয়।
এ ছাড়া মঙ্গলবার রাতে লাক্কি মারওয়াতের মিরালাম মাঞ্জিওয়ালা এলাকায় সন্ত্রাসীদের হামলায় আরেক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অপর একজন গুলিবিদ্ধ হন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন কর্মকর্তা জানিয়েছেন, ইহসানুল্লাহ এবং রফিউল্লাহ নামে পরিচিত দুই পুলিশ সদস্যই বন্দুক হামলায় গুরুতর আহত হন।

তিনি বলেন, আহতদের সেরাই নওরং শহরের তহসিল সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে ইহসানুল্লাহ মারা যান। তিনি বলেন, নিহত পুলিশ সদস্য এবং তার আহত সহকর্মী মিরালাম মঞ্জিওয়ালা এলাকার বাসিন্দা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

পাকিস্তানে গোলাগুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৮:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫