ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:সমন্বয়ক পরিচয়ে নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় গৌরব দেবনাথ হিমেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গৌরব দেবনাথ হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে।

এর আগে রবিবার (৯ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাফিক পুলিশ সদস্য শাহীন বাদী হয়ে সমন্বয়ক পরিচয়দানকারী গৌরব দেবনাথ হিমেলসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই সাথে মামলার ভিত্তিতে অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার (৯ মার্চ) দুপুরে গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে ডাক বাংলো এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজ থেকে থেমে যায়। এসময় তিনি ট্রাফিকের ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন, তুই এভাবে ডিউটি করছিস কেন? উত্তরে কনস্টেবল শাহীন বলেন, আপনি কি বলছেন আমি বুঝিনি। এসময় কথাবার্তার এক পর্যায়ে কনস্টেবল শাহীনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন শাহীন। এসময় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ সদস্যরা আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করেন হিমেল।

ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা, গ্রেফতার ১

আপডেট সময় ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫