ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকে ‘বেধড়ক পিটুনি’

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে আসা সিয়াম ভুইয়া আবির (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম-আহবায়কের দায়িত্বে রয়েছেন।

আহত সিয়ামের বাবা এমরান মিয়া জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান সিয়াম। হাজিরা দিয়ে বের হয়ে আদালত এলাকার বিশ্রামাগারের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে সে দৌড়ে আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়। এরপর সিয়ামকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় চারটি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। পরে কোর্ট পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতাকে ‘বেধড়ক পিটুনি’

আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫