ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করিয়ে ছিলেন ।

জন্মাষ্টমীর সময়েই সেই বিশেষ ফটোশুটের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা দেখে সমালোচনা শুরু করেন নেটিজেনরা।

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বিতর্কের মুখে ফটোশুটের সেই ছবিগুলো নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন তামান্না।

ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন’ এর প্রচারের জন্য ফটোশুট করেছিলেন তিনি। যেখানে কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু অন্য একটি পক্ষ অভিযোগ করেন, তামান্নার ফটোশুট যৌন উসকানিমূলক! কেন খোলামেলা পোশাক পরে রাধা সেজেছেন তামান্না? এমন প্রশ্নের মুখে পড়েন তিনি। বিতর্কের এক পর্যায়ে সেই পোশাক বিপণন সংস্থার ফটোশুট সব মুছে ফেলেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেউ এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি।

উল্লেখ্য, সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতে আইটেম গানে মন জয় করে নিয়েছেন তামান্না। যা কিনা নেটদুনিয়ায় ভাইরাল। সেই গানের প্রসঙ্গ টেনেও ওই রাধাকৃষ্ণ ফটোশুটের জেরে অভিনেত্রীকে অপমান করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে

আপডেট সময় ০৭:০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪