ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা

আইএনবি ডেস্ক:প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, আমি হিসাব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই রয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত ছয় মাসে ডাকাতির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে— এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা। সমস্যার কথা আপনিও জানেন, আমিও জানি। প্রথমদিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনীকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না।

কারণ কয়েক দিন আগেই তারা এদের গুলি করেছে। মানুষ দেখলেই তারা ভয় পায়। তাদের ঠিক করতে করতেই কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে।

মব জাস্টিস, গণপিটুনি, ধানমণ্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে এই ভাঙচুর চললেও সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা লক্ষ্য করা যায়নি— এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সময় নিচ্ছে (আইন-শৃঙ্খলা) বাহিনী। তারা এখনো প্রস্তুত হয়নি। তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেনি। এটা একটা বিষয় হতে পারে।

তিনি বলেন, আমরা বলেছি যেকোনো পুলিশ স্টেশনে গিয়ে তারা যেকোনো রিপোর্ট করতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। আমরা সেটাকে সহজ করেছি। এখন অনলাইনে মামলা করা যায়, যাতে মামলা করতে গিয়ে হয়রানির শিকার হতে না হয়। মামলার প্রক্রিয়াটা সহজ করেছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫