ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

আইএনবি ডেস্ক: রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে । এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে থাকা অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বাসটি মগবাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একটি মাইক্রোবাসকেও আঘাত করে। এতে বাসের সামনে বসে থাকা শিক্ষার্থী ও মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আঘাত পেয়েছেন।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ ও শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা আহতদের খোঁজ নিতে হাসপাতালগুলোতে ছুটে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লেখেন, ফ্লাইওভার থেকে নামার ঠিক আগে বাসের চাকা ব্লাস্ট হওয়ার কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

আপডেট সময় ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬