ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে সোমবার (৩০ মার্চ) হামলা চালিয়েছে ইরান। এতে ট্যাংকারে আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সরাসরি ও পরিকল্পিত ইরানি হামলা চালানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এতে কেউ হতাহত হয়নি। দুবাই কর্তৃপক্ষ পরে জানিয়েছে, দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে।

কুনা আরও জানায়, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজটির খোলের বেশ ক্ষতি হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত ওই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি।

এ ছাড়া কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

আপডেট সময় ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬