ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

আইএনবি ডেস্ক: রাজধানীর শাহবাগে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন।

এদিকে, শাহবাগ থানায় আটক রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মুহ. মাহবুবর রহমান, মো. আব্দুল কাদের, মো. নুরুল ইসলাম (লিটন), মো. শরিফুল ইসলাম ও মো. সোহেলকে।

থানা থেকে মাহবুবর রহমান জাগো নিউজকে জানান, কোনো কারণ ছাড়াই প্রায় ১৯ ঘণ্টা আমাদের থানায় আটক রাখা হয়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অন্যদিকে, দশম গ্রেডসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

আপডেট সময় ০৯:০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫