ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

দর্শনায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দর্শনা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দর্শনার কেরু কোম্পানি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি ও আলাউদ্দিনের ছেলে ছাত্রলীগের সদস্য আহসান হাবীব রকি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার কেরু কোম্পানি এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকা থেকে ছাত্রলীগের রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকিকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে দর্শনার পরানপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হামলা ভাঙচুর এবং বাড়ির লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে গত ২৭ আগস্ট দর্শনা থানায় মামলা হয়েছে। ওই মামলার ৬৯ জন আসামির মধ্যে তারা দুজন অন্যতম।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের মধ্যে আদালতে তোলা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

দর্শনায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪