ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: ‘মা ইনতি বানগারাম’ নামে সম্প্রতি সামান্থার অভিনীত নতুন ছবিটির সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিনেত্রীর শারীরিক গঠনে পরিবর্তন দেখে অনেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু করেন।

অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর অনেক ভক্তের দাবি, সেখানে সামান্থার শারীরিক গঠনে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। কেউ কেউ মনে করছেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেক অনুরাগী।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সামান্থা কিংবা তার স্বামী রাজ নিদিমোরুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, রাজকে বিয়ের আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সামান্থা। ২০২১ সালে চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। তারপর গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।
সূত্র : এনডিটিভি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

আপডেট সময় ০৪:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬