ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী
আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে।

তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকার বন্ধু বেকারির গলিতে জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

পরিবার অভিযোগ করেছে, যৌতুকের টাকা দিতে না পারায় তাকে দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় স্বামী আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৃহবধূ জেসমিনের লাশ উদ্ধারের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ জুন (শুক্রবার) রাত আনুমানিক ৯টা ৭ মিনিটের দিকে জেসমিন তার বাবাকে ফোন করে যৌতুকের টাকার জন্য স্বামীর নির্যাতনের কথা জানান।

এর কিছু সময় পর রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের ২২/৫/১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

জেসমিন স্বামী আল আমিনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন।

প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই আল আমিন বিভিন্ন সময় যৌতুকের জন্য জেসমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

ওসি মাহবুবুর রহমান বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্ল্যাটের একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করা হয়। লাশে বিশেষ করে দুই হাত ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সেখান থেকে লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে সেখান থেকে পরিবার জেসমিনের লাশ গ্রহণ করে দাফনের জন্য নিয়ে যায়।

ওসি আরও জানান, জেসমিনের বাবার দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় আরও দুই আসামি হলেন আল আমিনের বড় ভাই (জেসমিনের ভাসুর) ও তার স্ত্রী (জা)। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

মাহবুবুর রহমান বলেন, প্ররোচনায় আত্মহত্যার অভিযোগে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সব রকমই তদন্ত করে থাকে। এটার মধ্যে যৌতুকও থাকতে পারে, যেহেতু তার বাবা পাঁচ লক্ষ টাকা যৌতুকের অভিযোগ করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে।

তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬