ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি:সদস্য মুজিবুর রহমান

আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের ১১তম দিনে তিনি এ দাবি করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য বলছি না। তিনি নয় মাস বন্দী ছিলেন। তাই তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। একইভাবে তার সহোদর ভাইকেও শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আরেকটি আবেগের কথা বলতে চাই—১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন।’

মুজিবুর রহমান বলেন, ‘এটা কোনো নির্বাচনের আগে বলা কথা নয়, আমি আগেও রাজনৈতিক বক্তব্যে বলেছি—যদি কোনো দিন সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি:সদস্য মুজিবুর রহমান

আপডেট সময় ০৪:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬