ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, ৪০০ ছাড়াল একিউআই স্কোর

আইএনবি ডেস্ক:বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৪০০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এসময় ৬৫৩ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে।

দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৫৯৭)। এর পরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৪৮১), পশ্চিম নাখালপাড়া সড়ক (৪৪১), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৪০০), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৫৬), কল্যাণপুর (৩৪২), পীরেরবাগ রেললাইন (৩৩৯), গুলশান লেক পার্ক (৩৩০)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৫৫ গুণ বেশি।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আইকিউএয়ারের পরামর্শ হলো বাইরে বের হলে মাস্ক পরিধান করা, বাইরে শরীরচর্চা না করা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা।

সোমবার সকালে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৩৯৪ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৫৮) এবং মঙ্গোলিয়ার উলানবাটর (২৪১)।

শহর দুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৩:৪৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪