ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: চলতি বছরের জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে জুনে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে।

এদিকে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। মে মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুনে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশে।

সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও জুনে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমে আসায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও স্বস্তির ইঙ্গিত মিলেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ

আপডেট সময় ০৩:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬