ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই সাংবাদিকের উপর হামলায় আনসার সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি: সংবাদ সংগ্রহে গিয়ে শুক্রবার সকালে যমুনা টেলিভিশনের রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিক হামলার শিকার হন।

চট্টগ্রাম নগরীর খুলশি থানার ফয়েজ লেকে পেশাগত দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের হামলার শিকার হয়েছেন এই দুই সাংবাদিক।এই ঘটনায় কর্তৃপক্ষ তিন আনসার সদস্যকে প্রত্যাহার করেছে।

হামলার শিকার আসহাবুর রহমান শোয়েব জানান, ফয়েজ লেকে সংবাদ সংগ্রহে গেলে প্রথমে গাড়ি প্রবেশের সময় বাধা দেন এক আনসার সদস্য। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাড়ি ঢোকানো হয়। এতে রেগে যান ওই আনসার সদস্য। তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরো কয়েকজন আনসার সদস্য এসে হামলা চালায় এবং গাড়ির চাবি কেড়ে নেন।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সাংবাদিকরা। পরে কর্তৃপক্ষ তিন আনসার সদস্যকে প্রত্যাহার করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০