ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে উল্টে গিয়ে নূর বানু (৬০) নামে এক নারী যাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম নুরবান। তিনি পোরশা উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করেছিলো ওই বাস। পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরো ৬ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও জানান, গত চার দিন যাবত এ অঞ্চলের সমস্ত এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

আপডেট সময় ০৮:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪