ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

গোপালগঞ্জে বিএনপি নেতার টয়লেটের ফ্ল্যাশ ট্যাংকিতে মিলল অস্ত্র-গুলি

গোপালগঞ্জ প্রতিনিধি: যৌথ বাহিনী অভিযান চালিয়েছে গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে । এসময় তার বাসার বাথরুমের ফ্ল্যাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত গোপালগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় বাবরে বাসভবনে এ অভিযান পরিচালিত হয়। ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।

তবে অভিযান চলাকালে ডা. কে এম বাবর বাসায় উপস্থিত ছিলেন না। অভিযানের একপর্যায়ে তার টয়লেটের ফ্ল্যাশ ট্যাংকি থেকে দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার হয়। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত অস্ত্র জমা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে একটি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে সদর থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

গোপালগঞ্জে বিএনপি নেতার টয়লেটের ফ্ল্যাশ ট্যাংকিতে মিলল অস্ত্র-গুলি

আপডেট সময় ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫