ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি

আইএনবি ডেস্ক:পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিউটিরত অবস্থায় গুলশানের কূটনৈতিক এলাকা থেকে একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন রোববার গুলশান থানায় একটি মামলা করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার অনেক দূর এগিয়েছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হবে।

গাড়ির তত্ত্বাধায়ক ও মামলার বাদী শাহাদাত হোসেন জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ১৭ নম্বর বাড়ির সামনের অস্থায়ী পার্কিং অবস্থায় ছিল গাড়িটি। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব দপ্তরে দাপ্তরিক কাজে নিয়োজিত ছিল। সাদা রংয়ের প্রিমিও-১৭ মডেলের প্রাইভেট কার ছিল।

এজহারে গাড়ির ড্রাইভার মো. ওয়াসিম নলীর বক্তব্যে বলা হয়, রাস্তার উপর রেখে একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান ড্রাইভার ওয়াসিম। ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রেখে গেছিলেন সেখানে নেই। পরে ড্রাইভার ওয়াশিম গাড়িটি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে, তাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। সেই ফোন পেয়ে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। নিজেও আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউই গাড়িটির বিষয় কোনো তথ্য দিতে পারেননি। তার দাবি অজ্ঞাতনামা চোররা গাড়িটি চুরি করে নিয়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি

আপডেট সময় ০৪:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪