ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি: শ্রমিক আন্দোলনের ঘটনায় গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরণের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় ১০:০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫