ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

গরুর খামারে হামলার ভিডিও ভারতের, বাংলাদেশের দাবি করে প্রচার

আইএনবি ডেস্ক: ইসকনের গরুর খামারে কয়েক যুবকের হামলার দাবি করা ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর শহরের জমশেদ ডেইরির। হামলার ভিডিওটি পুরোনো। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

এ-সংক্রান্ত একটি প্রতিবেদন রোববার (৮ ডিসেম্বর) রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণের দৃশ্য দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ‘ভিনয় কাপুর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৪ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, জলন্ধর জমশেদ ডেইরিতে কিছু লোক গরুটিকে বাজেভাবে হত্যা করে। পরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, যাতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অথচ ভারতের পাঞ্জাবে গরুর ওপর যুবকদের হামলার দৃশ্যকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

গরুর খামারে হামলার ভিডিও ভারতের, বাংলাদেশের দাবি করে প্রচার

আপডেট সময় ০৯:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪