ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ

খুলনা প্রতিনিধি:খুলনায় পরকীয়ার জেরে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চার জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা আক্তার। এদের মধ্যে রঞ্জুয়ারার বেগম ও ফাহিমা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। এ বন্ধুত্বের সূত্রে কারাগার থেকে বের হয়ে রাশিদুল ইমরানের বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ইমরান পুনরায় একটি মামলায় গত ছয় মাস আগে কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা ইমরান প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ হামলা চালায়। হামলার পর স্থানীয়রা আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলার লবনচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি: পুলিশ

আপডেট সময় ০২:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬