ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সকম বেভারেজের পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা।

গতকাল শনিবার সন্ধ্যায় ইসরাইলি পণ্য বর্জনের বিক্ষোভ মিছিল শেষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গেইট থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, বিকালে থেকে ইসরাইলি পণ্য বর্জনসহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বড় একটি মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে মৌচাক থেকে সফিপুর বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে পুনরায় মিছিল নিয়ে তারা পেপসি কারখানার গেইটে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও ব্যর্থ হয় বিক্ষুব্ধরা। পরে কারখানার পাশে মহাসড়কে টায়ার জালিয়ে সড়কের ওপর আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

কালিয়াকৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা

আপডেট সময় ০৬:৫২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫